বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
Breaking News
ইতিহাস, গণমাধ্যম, সালমান মুক্তাদিরের স্টুডিও, বিএনপিকে ঘিরে অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবিসির এন্ড্র গিলিগান বনাম টনি ব্লেয়ারের সরকার! • ভারতে বাংলাদেশের আকাশ-মহড়া: রাষ্ট্রের হিসাব! • নওগাঁয় ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার • সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ • ব্যাগে মিলল নারীর ৪ টুকরো পা-বিহীন লাশ • ফোন করে ডেকে নিয়ে শ্রমিককে দিনদুপুরে গুলি করে হত্যা • ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেফতার • দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ • হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন • ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ
গার্মেন্টস কর্মী দাবি মানতে হবে, নইলে রাস্তায় গর্জে উঠবে শ্রমিকরা

দাবি মানতে হবে, নইলে রাস্তায় গর্জে উঠবে শ্রমিকরা

গাজীপুরে এক পোশাক কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো রোববার কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। তারা কারখানার প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। শ্রমিকরা বকেয়া পরিশোধ, ছুটি সংক্রান্ত বিষয় ও শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছেন। দাবি মেনে নেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, রোববার সকালে মহানগরীর কোনাবাড়ীর তুসুকা গ্রুপের শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করে। এ সময় তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন কাঠামোর শতভাগ গ্রেডিংকরণ, ঈদের ছুটিতে জেনারেল ছুটি না কাটিয়ে পূর্ণ ছুটি প্রদান, বাৎসরিক পিকনিকের (বনভোজন) আয়োজন, উপকারে স্বজনপ্রীতি বন্ধ, চাকরির মেয়াদ অনুযায়ী ছুটির অর্থ পরিশোধ, চলতি মাসেই বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শ্রমিকরা তাদের দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেয়। বিকাল পর্যন্ত তারা কারখানায় অবস্থান করে বিক্ষোভ করছিলেন।

এর আগে শনিবারও তারা একই দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কারখানার গেটে একটি নোটিশ টাঙিয়ে দেয়।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শ্রমিকদের গতকাল যে দাবি ছিল তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে দিয়েছি। আজ খোলা রাখা হয়েছিল তবুও তারা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন। আমরা কোনো শ্রমিক ছাঁটাই করি না এবং শ্রমিক আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে।

তিনি আরও জানান, শ্রম আইন অনুযায়ী এ কারখানা পরিচালিত হচ্ছে এবং কোনো শ্রমিক ছাঁটাই করা হয়নি। শ্রমিকদের যেসব যৌক্তিক দাবি রয়েছে তা নিয়ে আলোচনা করে সমাধান করা হবে। তবে আন্দোলনের পেছনে বহিরাগতদের উসকানি রয়েছে। এদিন শ্রমিকরা কারখানার প্রধান গেটসহ বিভিন্ন জায়গায় তালা লাগিয়ে দেয়।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।