বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
Breaking News
ইতিহাস, গণমাধ্যম, সালমান মুক্তাদিরের স্টুডিও, বিএনপিকে ঘিরে অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবিসির এন্ড্র গিলিগান বনাম টনি ব্লেয়ারের সরকার! • ভারতে বাংলাদেশের আকাশ-মহড়া: রাষ্ট্রের হিসাব! • নওগাঁয় ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার • সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ • ব্যাগে মিলল নারীর ৪ টুকরো পা-বিহীন লাশ • ফোন করে ডেকে নিয়ে শ্রমিককে দিনদুপুরে গুলি করে হত্যা • ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেফতার • দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ • হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন • ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ
গার্মেন্টস কর্মী গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী পর্যায়ে পৌঁছেনি

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী পর্যায়ে পৌঁছেনি



গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী পর্যায়ে পৌঁছেনি। তাই সঠিক কৌশল, শ্রমিক কেন্দ্রিক নীতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করলে বাংলাদেশ আরও শক্তিশালী প্রতিযোগিতামূলক এবং মানবিক গার্মেন্টস শিল্প তৈরি করতে সক্ষম হবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত এক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

সংলাপে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক কাজী রুহুল আমিন, সদস্য সচিব সুলতানা বেগম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সৃষ্ট মোট মুনাফা ও শ্রমিকদের প্রাপ্ত মজুরির মধ্যে একটি স্পষ্ট বৈষম্য বিদ্যমান। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলেও শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী পর্যায়ে পৌঁছেনি। উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার চাপ প্রায়ই শ্রমিকদের ওপর স্থানান্তরিত হয়, যার ফলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

বর্তমানে প্রায় ৩.৫ থেকে ৪ মিলিয়ন শ্রমিক এই খাতে কর্মরত, যাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি নারী। নারী শ্রমিকদের শ্রমশক্তিতে অন্তর্ভুক্তি অর্থনৈতিক উন্নয়নের একটি বড় অর্জন হলেও, নিরাপদ কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনো সীমিত।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থার সংকট, রপ্তানি বাজারে প্রতিযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দা-সব মিলিয়ে শিল্পটি বর্তমানে গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত এক বছরে ২৫৮ টি কারখানা বন্ধ হয়েছে এবং এক লাখের অধিক শ্রমিক কর্মহীন হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি বাড়িয়ে তুলছে। এর পাশাপাশি প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বিদ্যমান শ্রম পরিস্থিতির দুর্বলতা এই শিল্পকে আরও জটিল বাস্তবতার মুখোমুখি করেছে। তাই এই তিনটি বিষয়কে আলাদা না দেখে সমন্বিতভাবে বিশ্লেষণ করা এখন সময়ের দাবি। বর্তমানে প্রয়োজন একটি সমন্বিত, বাস্তবসম্মত এবং শ্রমিক-কেন্দ্রিক কৌশল, যেখানে প্রযুক্তি, পরিবেশ এবং শ্রম-এই তিন ক্ষেত্রকে একইসঙ্গে বিবেচনা করা হবে। সঠিক কৌশল, শ্রমিক কেন্দ্রিক নীতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করলে বাংলাদেশ আরও শক্তিশালী প্রতিযোগিতামূলক এবং মানবিক গার্মেন্টস শিল্প তৈরি করতে সক্ষম হবে।