বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
Breaking News
ইতিহাস, গণমাধ্যম, সালমান মুক্তাদিরের স্টুডিও, বিএনপিকে ঘিরে অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবিসির এন্ড্র গিলিগান বনাম টনি ব্লেয়ারের সরকার! • ভারতে বাংলাদেশের আকাশ-মহড়া: রাষ্ট্রের হিসাব! • নওগাঁয় ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার • সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ • ব্যাগে মিলল নারীর ৪ টুকরো পা-বিহীন লাশ • ফোন করে ডেকে নিয়ে শ্রমিককে দিনদুপুরে গুলি করে হত্যা • ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেফতার • দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ • হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন • ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ
সারাদেশ গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ। 

গ্রেফতার দুইজন হলেন- আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

দাউদ হোসেন বলেন, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নাম্বার সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০–২০০ নেতাকর্মী জড়ো হন এবং মিছিলের চেষ্টা করেন। পুলিশ তানদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুইটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ওসি আরও বলেন, মিছিলে অংশ নেওয়া দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।