বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
Breaking News
ইতিহাস, গণমাধ্যম, সালমান মুক্তাদিরের স্টুডিও, বিএনপিকে ঘিরে অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবিসির এন্ড্র গিলিগান বনাম টনি ব্লেয়ারের সরকার! • ভারতে বাংলাদেশের আকাশ-মহড়া: রাষ্ট্রের হিসাব! • নওগাঁয় ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার • সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ • ব্যাগে মিলল নারীর ৪ টুকরো পা-বিহীন লাশ • ফোন করে ডেকে নিয়ে শ্রমিককে দিনদুপুরে গুলি করে হত্যা • ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেফতার • দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ • হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন • ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ
আন্তর্জাতিক হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন

হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন

লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তড়িৎ অভিযান চালিয়ে মাত্র দু’দিনের ব্যবধানে মোখার নিয়ন্ত্রণ নিয়েছিল হুথি বিদ্রোহীরা।

হুথিদের ওপর বিমান হামলার তথ্য শনিবার (১২ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে ইয়েমেনি সরকার।

দেশটির সরকারি বার্তাসংস্থা সাবা জানিয়েছে, সরকার এক বিবৃতিতে বলেছে, আমাদের সশস্ত্র বাহিনী ইরান সমর্থিত হুথি সন্ত্রাসীদের সামরিক যান ও তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে তাদের উল্লেখযোগ্য সেনাকে হত্যা ও সামরিক যান ধ্বংস করেছে।

ইয়েমেনি সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলিও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মোখা থেকে ১১ কিলোমিটার দূরের মোখা-ধুবাব সড়কে হুথিদের সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে হুথিরা মোখা বন্দর দখলের উদ্দেশে গত সপ্তাহে অভিযান শুরু করে। তাদের এ অভিযানে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। 

অপরদিকে আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। এরসঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন ৪৬ হাজার মানুষ।

হুথিদের কাছে মোখার নিয়ন্ত্রণ হারানোর পর এখন এটি আবার পুনর্দখল করার চেষ্টা করছে ইয়েমেনের সরকার। এতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করছে সৌদি আরব।