বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
Breaking News
ইতিহাস, গণমাধ্যম, সালমান মুক্তাদিরের স্টুডিও, বিএনপিকে ঘিরে অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবিসির এন্ড্র গিলিগান বনাম টনি ব্লেয়ারের সরকার! • ভারতে বাংলাদেশের আকাশ-মহড়া: রাষ্ট্রের হিসাব! • নওগাঁয় ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার • সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ • ব্যাগে মিলল নারীর ৪ টুকরো পা-বিহীন লাশ • ফোন করে ডেকে নিয়ে শ্রমিককে দিনদুপুরে গুলি করে হত্যা • ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেফতার • দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ • হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন • ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ
খেলাধুলা ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ

ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ

ইংল্যান্ডে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

সফরের শুরুতে গা গরম করার ম্যাচে পাকিস্তান জয় পেলেও আনুষ্ঠানিক সিরিজে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি বাবর আজমরা।

লিডসে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে হেরে যায় পাকিস্তান। দুই ইনিংসে ১৭১ ও ১৩৫ রানের বেশি কারতে পারেনি বাবর আজমরা।

লর্ডসে দ্বিতীয় টেস্টে সিরিজে ফেরার প্রত্যয়ে মাঠে নেমে ১১০ ও ১৯৪ রানে অলআউট হয়ে; পাকিস্তান হেরে যায় ১৯৪ রানের বড় ব্যবধানে।

বার্মিংহামে সদ্য শেষ হওয়া এজবাস্টন টেস্টে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়া পাকিস্তান; শেষ পর্যন্ত ১৩৩ রানে অলআউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে ৫টি ফিফটির সাহায্যে ৪৫৩ রান করে ইংল্যান্ড। ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চারটি ফিফটির সাহায্যে ৪৪৯ রান করে পাকিস্তান। 

শনিবার এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ১৩০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।