বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
Breaking News
ইতিহাস, গণমাধ্যম, সালমান মুক্তাদিরের স্টুডিও, বিএনপিকে ঘিরে অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবিসির এন্ড্র গিলিগান বনাম টনি ব্লেয়ারের সরকার! • ভারতে বাংলাদেশের আকাশ-মহড়া: রাষ্ট্রের হিসাব! • নওগাঁয় ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার • সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ • ব্যাগে মিলল নারীর ৪ টুকরো পা-বিহীন লাশ • ফোন করে ডেকে নিয়ে শ্রমিককে দিনদুপুরে গুলি করে হত্যা • ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেফতার • দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ • হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন • ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ
গণমাধ্যম কর্মী ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক শুকুর আলী

‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক শুকুর আলী



‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। 

বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে ‘সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে গুণিজনদের অ্যাওয়ার্ড প্রদান এবং শেরে বাংলা পথকলি স্কুলের পথশিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয় অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. এম এ সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন (ডিআরইউ) সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজল হাজরা, বর্তমান সহ-সভাপতি মো. মশিউর রহমান সুমন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা এলিজা জামান প্রমুখ।