দেশজুড়ে জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে সমালোচনা যেন থামছেনা। দেশের গন্ডী পেরিয়ে লন্ডনে আলোচনা সমালোচনা চলছে। ডাক্তার শফিকুর রহমানের বাড়ী সিলেটে। আমার সাথে পরিচয় হয়েছিল আশির দশকে। পরিচয় করিয়ে দিয়েছিলেন সিলেটের এক সময়ের ছাত্র নেতা আব্দুল হালিম চৌধুরী। হালিম তখন সিলেটে ফুলকুড়ি নামক একটি সংগঠনের সাথেও জড়িত ছিলেন। ফুলকুড়ির সাথে কি একটি সম্পর্ক তখন ছিল জামায়াত অথবা শিবিরের। তারপর মাঝখানে 35/40 বছর শফিক ভাইর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই।
শফিক ভাই যে রাজনীতি করেন আমি সেটি পছন্দ করিনা, কারন 71 এ তাদের বিতর্কিত ভুমিকার কারনে। একবার লন্ডনে বর্তমান এবি পার্টির ব্যারিষ্টার রাজ্জাক সাহেবের সাথে দেখা। জ্ঞানী মানুষ। কথাবার্তায় খুবই স্মার্ট। একটি মিটিং এ আমি রাজ্জাক সাহেবকে বলে বসলাম আপনি এত জ্ঞানীগুনী একজন মানুষ হয়ে বিতর্কিত একটি দল করেন কি করে? রাজ্জাক সাহেব কি উত্তর দিয়েছিলেন সেটি আর এখন মনে নেই। সে যাক। মাস তিনেক আগে জামায়াতের আমীর শফিক ভাই যখন লন্ডন সফর করেন তাকে তখন নাগরিক সর্ম্বর্ধনা দেওয়া হয়েছিল। লন্ডনের জামায়াতের মুখপত্র ব্যারিষ্টার আবু বক্কর মৌল্লা দাওয়াত দিলেন একবার নয় দুবার। তারপর আশরাফ ভাই ফোন করলেন। মৌল্লা ভাই বন্ধু মানুষ দাওয়াত দিয়েছেন, মনে মনে বলেছিলাম গেলে গেলাম না গেলে না গেলাম। এটি তেমন বড় বিষয় নয়। আমি না গেলে কি শফিক ভাইয়ের নাগরিক সম্বর্ধনা আটকে যাবে নাকি?
দিন যত ঘনিয়ে আসলো ফোন তত বাড়তে লাগলো। সর্বশেষ ফোন করলেন সাংবাদিক এনাম চৌধুরী। বললেন ফয়সল চৌধুরী শোয়েব ভাই আপনি মিস করবেননা। যাই হোক শফিক ভাইর নাগরিক সম্বর্ধনায় গেলাম- বক্তব্য রাখলাম। আমি চেতনার ব্যবসায়িদের কাছে বিতর্কিত হলাম। শফিক ভাই লন্ডনে যে বাড়তি সম্মান পেয়েছিলেন সেটি ছিল সিলেটি হওয়ার কারনে। জামায়াতের অনেক আমীর লন্ডনে এসেছিলেন কেউ খবরই জানতনা। আমার যাওয়ার দুটি কারন ছিল এক শফিক ভাই পৃর্ব পরিচিত দুই সিলেটের কিছু দাবী দাওয়া। সিলেটের আন্তর্জাতিক বিমান বন্দর সিলেটকে প্রদেশ ঘোষনা ইত্যাদি। আমার যা বলার বলে আসলাম। পরেরদিন ছিল লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময়। গেলাম সেখানেও। শফিক ভাইর কথায় বুঝতে পারলাম তিনি আর সিলেটের জামায়াতের আমীর নন। তার কথাবার্তায় অমুল পরিবর্তন। ঐ যে একবার বৃটেনের ডেইলী সান পত্রিকা তৎকালীন কনজারভেটিব দলের নেতা মাইকেল হাওয়ার্ডকে নিয়ে সম্পাদকীয় লিখেছিল- মাইকেল হাওয়ার্ড তখন প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন বা যাবেন এরকম একটি সুর তখন উঠেছিল। পত্রিকাটি লিখেছিল "মাইকেল টকস লাইক এ প্রাইম মিনিষ্টার ওয়াক লাইক এ প্রাইম মিনিষ্টার লুক লাইক এ প্রাইম মিনিষ্টার।
শফিক ভাই স্বপ্ন দেখছেন জামায়াতকে রাষ্ট্রক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে। তার চোখেমুখে আকাশছোঁয়া স্বপ্ন। কথা বলে বুঝতে পারি তিনি জামায়াতকে অনেক দুর নিয়ে যেতে চান। আমাকে বলেছিলেন একটু সময় দেন দেখুন জামায়াত দেশের জন্য কি করতে পারে। আমি শুভকামনা জানাই।
আমি যখন নব্বইয়ের দশকে লন্ডনে আসি তখন বিবিসি টেলিভিশনে ওয়েস্টমিনিষ্টার পার্লামেন্টের ডিভেইট দেখতাম। এক সাইটে ক্লিন সেইভ সুদর্শন পুরুষ- মহিলা এমপি- রিয়েল নেভী ব্লু স্যুট কালারফুল টাই-অন্যদিকে লেদার জ্যাকেট খোচাখোচা দাড়ি গলায় লাল মাফলার। বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা ওরা কোন দলের? বাবা বলেছিলেন উনারা লেবার পার্টির -সমাজতন্ত্রে বিশ্বাসী। উনারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন,বাবাকে বলেছিলাম বাবা আগে তো ওদের নিজেদের পরিবর্তন হওয়া দরকার। বাবা হাসলেন কোনো কথা বললেননা। আমার কথার বাস্তবতায় রুপ দিতে চলে আসলেন টনি ব্লেয়ার। টনি ব্লেয়ার লেবার পার্টির নেতা হয়ে তিনি পার্টির গঠনতন্ত্রে পরিবর্তন নিয়ে আসলেন। ক্লোজ ফোর তুলে দিলেন। বললেন আর লেদার জ্যাকেট লাল মাফলার পড়লে চলবেনা। স্মার্ট হতে হবে। লেবার পার্টিকে নাম দেওয়া হয়েছিল নিউ লেবার।
কনজারভেটিব পার্টি বলেছিল নিউ লেবার নিউ ডেন্জার। টনি ব্লেয়ারের সময় কে কনজারভেটিব- কে লেবার বুঝতে কষ্ট হতো। কারন লেবার পার্টিও স্যুট টাই পড়া শুরু করেছিল। সে যাই হোক জামায়াতের বর্তমান আমীর শফিক ভাই জামায়াতকে এক অনন্য উচ্ছতায় নিয়ে যেতে চাচ্ছেন। জামায়াত বিএনপিকে বহিবিঃশ্বে আন্তর্জাতিক কভিউনিটিতে যে লেভেল মেরে দিয়েছে আওয়ামীলীগ সেটি থেকে বেরিয়ে আসতে হবে। আন্তর্জাতিক কমিউনিটিতে জামায়াত বিএনপিকে লেভেল মেরে দিয়েছে মৌলবাদী সংগঠন হিসেবে। এটি থেকে বেরিয়ে আসতে হলে জামায়াত বিএনপিকে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সবার সাথেই কাজ করতে হবে। সে জায়গায় সন্তোষ শর্মা সাহেবকে দাওয়াত দিলে ক্ষতি কি? সন্তোষ শর্মাকে ব্যক্তিগতভাবে আমি চিনি। তিনি যখন নাঈমুল ইসলাম খান সাহেবের পত্রিকা আমাদের সময়ে কাজ করতেন আমি তখন আমাদের সময়ের লন্ডন প্রতিনিধি। সন্তোষ দা ভালো সাংবাদিক নিঃসন্দেহে। আমি জানিনা বাংলাদেশে বসবাস করে তিনি ইন্ডিয়ার স্বার্থ কতটুকু দেখেন। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন সেটি তদন্ত হতে পারে, বিচার হতে পারে, কিন্তু তাই বলে তাকে ঢালাওভাবে মন্তব্য করা ঠিক হবেনা।
এক শ্রেনীর সাংবাদিক চান সন্তোষ শর্মার কালবেলা থাকবেনা প্রথম আলো থাকবেনা। আরে ভাই প্রথম আলো-কাল বেলা থাকবে কি থাকবে না সেটির দায়িত্ব আপনি পাঠকের উপর ছেড়ে দেননা কেন? পাঠক প্রথম আলো এবং কাল বেলাকে বিচার করবে। ওরা যদি ইন্ডিয়ার স্বার্থ দেখে তাহলে বাংলাদেশের পাঠকরা তাদের পত্রিকা বয়কট করবে। এখন আপনার ব্যবসা ভালো হচ্ছেনা তাই বলে প্রথম আলো জালিয়ে দাও কাল বেলা জালিয়ে দাও তা তো হয়না। বাংলাদেশ একটি বহুজাতিক সংস্কৃতির এবং বহু জাতের মানুষের দেশ। এখানে হিন্দু থাকবে- বৌদ্ধ থাকবে- খৃষ্টান থাকবে- মুসলমান থাকবে। বৃটেনে চার্চ কিনে মসজিদ হচ্ছে কেউ কিছু বলছেনা। আর জামায়াতের প্রীতি সম্মেলনে সন্তোষ দা বক্তব্যে রেখেছেন তাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এ ধরনের মনমানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে আমরা মানুষ হিসেবে যত না দরিদ্র তার চাইতে দরিদ্র আমাদের মন মানসিকতা। আল্লাহ্ আমাদের হেফাজত করুন। আমীন।
শেষ কথাঃ জামায়াতে ইসলামী যদি তাদের 71 এর বিতর্কিত ভূমিকার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে এবং বিএনপির সাথে দুরত্ব কমিয়ে এনে রাজনীতি করে আমার বিশ্বাস আগামীতে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন নিয়ে আসতে পারবে।
লেখক
সভাপতি ইউকে বাংলা প্রেস ক্লাব।
ব্যবস্হাপনা পরিচালক চ্যানেল ইউরোপ আইপি টিভি
ইমেইল [email protected]
www.channeleurope.tv
27 এপ্রিল 2025 ইংরেজি লন্ডন।