বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
Breaking News
ইতিহাস, গণমাধ্যম, সালমান মুক্তাদিরের স্টুডিও, বিএনপিকে ঘিরে অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবিসির এন্ড্র গিলিগান বনাম টনি ব্লেয়ারের সরকার! • ভারতে বাংলাদেশের আকাশ-মহড়া: রাষ্ট্রের হিসাব! • নওগাঁয় ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার • সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ • ব্যাগে মিলল নারীর ৪ টুকরো পা-বিহীন লাশ • ফোন করে ডেকে নিয়ে শ্রমিককে দিনদুপুরে গুলি করে হত্যা • ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেফতার • দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ • হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন • ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ
স্ট্রেইট ডায়লগ খালেদা জিয়ার সাথে কি লন্ডন প্রবাসীদের আর দেখা হবে?

খালেদা জিয়ার সাথে কি লন্ডন প্রবাসীদের আর দেখা হবে?

খালেদা জিয়া লন্ডন থেকে চলে গেলেন! যুক্তরাজ‍্য  বিএনপি একটি পাবলিক  মিটিং করেনি তাকে নিয়ে! সাংবাদিকদের সাথেও তিনি বসলেননা! আমি বলেছিলাম মিটিং করার জন‍্য উল্টো আমাকে ডাক্তারের পরামর্শের কথা বলে জ্ঞান দান করা হলো! বলার কিছুই নেই। মানুষ যখন জ্ঞান দান করে তখন শুনতে হয়। মেনে নিতে হয় জ্ঞানের কথা। কারন জ্ঞানেন্বীষীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। দেশে যাওয়ার পর বিমান বন্দর থেকে গুলশানের বাড়িতে যেতে তিন ঘন্টা সময় লেগেছে! এত নেতা কর্মী পাচ  আগষ্টের আগে কোথায় ছিল? 

একবার এক টক শো-তে বিএনপির নামকরা এক নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনাদের নেত্রীকে জেলে নিয়ে গেল শেখ হাসিনার সরকার, আপনারা রাস্তায় নামেননি কেন? ঐ নেতা উত্তরে বলেছিলেন লন্ডনে শীতের দেশে বসে গরম গরম কথা বলে শরীর গরম করা যায়। ঢাকায় তা পারা যায়না। শেখ হাসিনার পুলিশ পা দিয়ে গুলি করেনা বুক দিয়ে করে। কে মরতে যাবে? এখন কিন্তু খালেদা জিয়াকে কিছু বললে বিএনপির নেতা কর্মীরা রান ছিড়ে হাতে ধরিয়ে দিবে। আর আমি যদি কিছু বলি তাহলে বিএনপির নেতা কর্মীরা বলেন উনি বেশী কথা বলেন! আওয়ামীলীগও সমান। 

এখন তো আওয়ামীলীগের দুর্দিন। লন্ডনে-কলকাতায় প্রচুর নেতা এমপি মন্ত্রীরা টাকা কামাই করে বিলাসি জীবন কাটাচ্ছে কিন্তু দলের জন‍্য একটাকাও খরচ করেনা! শুনেছি আপার ফোনও অনেকে ধরেনা! এক ব‍্যবসায়ি লজিং মাষ্টার বলেছিলেন শেখ হাসিনা আপাকে প্রথমত চাই, দ্বিতীয়ত তোমাকে চাই শেষ পযর্ন্তও তোমাকে চাই! আরেকজন বলেছিলেন মৃত্যুর পরও আপনাকে আমরা চাই! এক সময় তারেক রহমান সাহেবের ফোনও অনেকেই ধরতোনা! এখন লাইন ঠিক করার জন‍্য বিএনপির গরীব নেতাদেরকে বিমানের টিকেট, লন্ডনে ফাইভ ষ্টার হোটেল সহ পাঠিয়ে ব‍্যংক ব‍্যবসা বানিজ‍্য ঠিক রাখার জন‍্য লবি করছে। আমলারাও বসে নেই। 

সচিব থেকে শুরু করে সবাই এখন ভাইয়ার সাথে লাইন মেরে! ম‍্যাডাম জিয়া লন্ডন থেকে যাওয়ার সময় বলে গেছেন ভাইয়ার দিকে খেয়াল রেখ। একজন মা হিসেবে সন্তানের ব‍্যাপারে এটাই বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু  যে প্রবাসীরা গত 17 বছর ভাইয়াকে সময় দিল আগলে রাখল তাদেরকে তো সামান্য ধন‍্যবাদ দিলেননা ম‍্যাডাম জিয়া??? প্রবাসীরা ভালোবাসা  শুধু দিয়েই যায় বিনিময়ে কিছু পায়না। একতরফা তো ভালোবাসা হয়না------। 
লেখক সভাপতি ইউকে বাংলা প্রেস ক্লাব 
ব‍্যবস্হাপনা পরিচালক চ‍্যানেল ইউরোপ
Www.channeleurope.tv
লন্ডন 6/5/2025 ইংরেজি