বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
Breaking News
ইতিহাস, গণমাধ্যম, সালমান মুক্তাদিরের স্টুডিও, বিএনপিকে ঘিরে অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবিসির এন্ড্র গিলিগান বনাম টনি ব্লেয়ারের সরকার! • ভারতে বাংলাদেশের আকাশ-মহড়া: রাষ্ট্রের হিসাব! • নওগাঁয় ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার • সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ • ব্যাগে মিলল নারীর ৪ টুকরো পা-বিহীন লাশ • ফোন করে ডেকে নিয়ে শ্রমিককে দিনদুপুরে গুলি করে হত্যা • ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেফতার • দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ • হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন • ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ
আন্তর্জাতিক মার্কিন যুদ্ধজাহাজে হামলার জেরে ইরানের ৩ ট্যাংকারে পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন যুদ্ধজাহাজে হামলার জেরে ইরানের ৩ ট্যাংকারে পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার কড়া জবাব হিসেবে ইরানের ৩টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেনটকম) আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটির খারেগ দ্বীপের (Kharg Island) উপকূলে একটি ইরানি তেল ট্যাংকার মার্কিন মিসাইল হামলার শিকার হয়েছে।

সেনটকমের পক্ষ থেকে জানানো হয়, আঞ্চলিক পানিসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর পাল্টা পদক্ষেপ হিসেবেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলোতে আঘাত হানা হয়।

এক বিবৃতিতে সেনটকমের কমান্ডার ব্রাড কুপার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "আইআরজিসির উদ্দেশ্যে আমাদের বার্তা স্পষ্ট: আপনারা যদি আমাদের দুটি জাহাজে হামলা চালান, তবে আমরা তার চেয়েও বড় অর্থনৈতিক ক্ষতি নিশ্চিত করব—আমরা ধ্বংস করব আপনাদের তিনটি জাহাজ।"