ইতিহাসের এক অদ্ভুত অথচ নির্মম সমীকরণ আজ আমাদের চোখের সামনে উন্মোচিত। যে মানুষটির একটিমাত্র আঙুলের ইশারায় একসময় নির্ধারিত হতো মানুষের বেঁচে থাকা না-থাকা; যার পাশবিক নির্দেশে শত শত মায়ের বুক খালি হয়েছে, অবোধ শিশুর স্বপ্নগুলো চিরতরে হারিয়ে গেছে আচ্ছন্ন অন্ধকারে—সেই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। একশোরও বেশি নিখোঁজ মানুষের শেষ নিঃশ্বাসের হাহাকার আর কত শত লাশের রক্তের দায় নিয়ে সে আজ বিচারের মুখোমুখি। যে লোকটা মানুষ খুন করে পৈশাচিক উল্লাসের নৃত্য করতো, যে দম্ভ করে বলতো—সে যা করেছে সব ‘এক নম্বরের’ ইশারা আর নির্দেশেই করেছে, আজ সেই চরম গণহত্যাকারীর জন্যও অবলীলায় ‘ন্যায়বিচারের’ ওকালতি করতে দেখা যাচ্ছে এ দেশের এক শ্রেণির সুশীল সমাজকে!
আদালতের দেয়ালে দেয়ালে আজ যখন ভুক্তভোগী পরিবারগুলোর বোবা কান্না আর দীর্ঘশ্বাস প্রতিধ্বনিত হচ্ছে, ঠিক তখনই টেলিভিশনের টকশোতে বসছে এক অভিনব সার্কাস। শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওর ঝকঝকে রঙিন আলোয় বসে যারা আজ আইনের শাসন আর মানবাধিকারের বুলি আওড়াচ্ছেন, তাদের দেখে সাধারণ মানুষের বুকে আজ এক চরম ঘেন্না ও বিতৃষ্ণা জাগে। বুক ফেটে প্রশ্ন জাগে—আজকের এই পরম দয়ালু ও নীতিবান মুখগুলো তখন কোথায় লুকিয়ে ছিলেন?
যখন রাতের আঁধারে একের পর এক তরতাজা যুবক নিখোঁজ হয়ে যাচ্ছিল, যখন আয়নাঘরের অন্ধকার ও স্যাঁতসেঁতে প্রকোষ্ঠ থেকে আসছিল বন্দিদের বুকফাটা আর্তনাদ, তখন নবনীতা চৌধুরী, ফচলুল বারী, আব্দুন নুর তুষার কিংবা জ ই মামুনরা কোন সুখের সাগরে ডুব দিয়েছিলেন?
হুমায়ুন আহমেদ স্যারের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন কিংবা মাসুদা ভাট্টিরা তখন কোন দূর দ্বীপে নির্বাসনে ছিলেন? আজ যারা টকশো মাতানো বড় বড় কথক, সেই আনিস আলমগীর আর তুষারদের কলম তখন কার ভয়ে কিংবা কোন মোহের লোভে পঙ্গু হয়ে গিয়েছিল? ক্ষমতার সেই অন্ধ মধুচন্দ্রিমা যখন চলছিল, তখন কি তারা একটিবারের জন্যও এই জল্লাদের নির্মমতার বিরুদ্ধে টু শব্দটি করেছিলেন? নাকি ক্ষমতার অলিন্দে বসে রক্তের গন্ধ মেশানো সেই পৈশাচিক উল্লাসকে আড়াল করার সুনিপুণ চাটুকারিতার দায়িত্ব পালন করেছিলেন?
আজ তাদের লম্বা চওড়া ভাষণ আর বুদ্ধিবৃত্তিক কসরত দেখলে ‘সাংবাদিকতা’ শব্দটাই যেন লজ্জায় মুখ লুকায়। একজন প্রকৃত সাংবাদিকের কাজ কী? অন্যায়ের সামনে মেরুদণ্ড সোজা করে বুক চিতিয়ে দাঁড়ানো, শোষিত ও নিগৃহীত মানুষের পক্ষে জালিমের টুঁটি চেপে ধরা। কিন্তু আমাদের এই তথাকথিত ‘সুশীল’ টকশোওয়ালারা অন্যায়কে শুধু প্রশ্রয়ই দেননি, বরং খুনিদের অপরাধের রাজপথকে মসৃণ রাখতে নিজেদের মেধা, বিবেক ও কণ্ঠকে ক্ষমতার কাছে বন্ধক রেখেছিলেন। এরা সাংবাদিক নন, এরা সাংবাদিকতার পবিত্র গায়ে লেপ্টে থাকা একেকটি জাতীয় কলঙ্ক!
জিয়াউল আহসানের মতো ঘাতকদের বিচার আইনি প্রক্রিয়ায় হয়তো একদিন হবে, কিন্তু যারা কলম আর ক্যামেরা হাতে নিয়েও শকুনের মতো ক্ষমতার লাশের অপেক্ষায় বসেছিল, সেই সাংবাদিকদের বিচার কে করবে? ইতিহাস কাউকেই ক্ষমা করে না, কোনোদিন করেওনি। খুনিদের যেমন কঠিন বিচার হতে হবে, তেমনি খুনের রাজত্বকে যারা নিজেদের নীরব ও সরব সমর্থনে টিকিয়ে রেখেছিল, জনতার আদালতে সেই সুবিধাবাদী বুদ্ধিজীবী আর সাংবাদিকদেরও মুখোশ উন্মোচন আজ সময়ের সবচেয়ে বড় ও অনিবার্য দাবি।
আমার হৃদয়ের শেষ কথা ও জিজ্ঞাসা:
সবচেয়ে বড় বেদনার বিষয় হলো, জিয়াউল আহসানের আইনজীবী অথবা বোন আজ একজন চিহ্নিত 'সিরিয়াল কিলারের' পক্ষে বুক চিতিয়ে সাফাই গাইছেন! রক্তের সম্পর্ক কি মানুষের বিবেককে এতটা অন্ধ করে দিতে পারে? আমার নিজের ভাই কিংবা বোন যদি এমন সিরিয়াল কিলার বা গণহত্যাকারী হতো, তবে একজন সুনাগরিক এবং মানুষ হিসেবে আমি নিজে তাকে আইন, আদালত এবং পুলিশের হাতে তুলে দিতাম। প্রতিটি বিবেকবান মানুষের নৈতিকতা এটাই হওয়া উচিত। যারা রক্তের দোহাই দিয়ে একজন খুনিকে আড়াল করতে চান, মনে রাখবেন—আপনারাও প্রকারান্তরে ওই রক্তের দাগেরই অংশীদার!
রেজা আহমেদ ফয়সল চৌধুরী
* সভাপতি, ইউকে বাংলা প্রেস ক্লাব
* ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল ইউরোপ বাংলা ও ইংলিশ আইপিটিভি
* তারিখ: ০৬/০৯/২০২৬ ইংরেজি