৬ মে ২০২৫ জরুরী কাজে লন্ডনের বাইরে। আট মে ২০২৫ হিথ্রো বিমান বন্দর। স্ত্রীকে নিয়ে প্রেমের নগরী মরোক্কার কাসাব্লাংকা। প্রেমের কাহিনি শুনতে সবার ভালো লাগে। সেটি যদি অন্যের হয়। নিজের প্রেম ঢেকে রাখেন। সমাজে নিজেকে প্রতিষ্টিত করতে চান তিনি কখনো প্রেম করেননি। ভাজা মাছটি উল্টো করে খেতে জানেননা। লন্ডনে শুধু আমিই প্রেম করলাম আর বাকি সবাই চেয়ে চেয়ে দেখলেন। সে আরেক ইতিহাস অন্যদিন লিখব। আজ লিখি লন্ডনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিপি ফেরদৌসি ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা এরশাদ বিরোধী আন্দোলনে যিনি জেল খেটেছিলেন আমাদের প্রিয় আ,ক,ম হোসেন চুন্নু ভাইয়ের মেয়ে প্রমি বিয়ের কথা।
নব্বই দশকের কথা আমরা লন্ডনে। বুঝতে পারি আমাদের নতুন এক জেনারেশন বৃটেনে হারিয়ে যাচ্ছে। বৃটেনের মেইনষ্ট্রিম পত্রিকায় লন্ডনের বাঙালি কমিউনিটিকে নিয়ে বিশাল প্রতিবেদন। প্রতিবেদনটির বক্তব্যে ছিল এ রকম। পূর্ব লন্ডনে বিশাল বাংলাদেশী কমিউনিটির বসবাস। ওরা এসেছে বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে। একটি নতুন জেনারেশন। ওরা ওদের নিজস্ব সংস্কৃতিকে প্রত্যাখান করে পশ্চিমা সংস্কৃতিকে ধরতে চেয়েছে। পশ্চিমা সংস্কৃতি তাদেরকে প্রত্যাখান করেছে। এমতাবস্থায় আমরা গড়ে তুলি দেশ বিকাশ নামক একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সেই সংগঠনের মিটিং মিছিল সবই হতো লিপি ফেরদৌসির বাসায়। লিপির প্রথম সন্তান অভি। অভির সাথে আমার সম্পর্ক ছিল অকথ্য ভাষায় গালাগালির। অভির বাবা চুন্নু ভাই বলতেন শোয়েব তুমি আমার ছেলেকে নষ্ট করে ফেলছ। অভিকে আমি একটি গালি দিলে অভি পাচটি গালি দিয়ে রান্নাঘর থেকে চায়নিজ কুড়াল নিয়ে এসে বলতো মেরে ফেলব হারামজাদা।
অভির পরপরই প্রমির জন্ম। সেই প্রমি দেখতে দেখতে বড় হয়ে গেছে। প্রমি বিয়ে করবে। তা ও লন্ডনের বাইরে কাসাব্লাংকাতে। মরোক্কোর ছেলে জাকারিয়া। ভাবলাম বাঙ্গালী সংস্কৃতির বিকাশে কাজ করলাম এখন আমাদের ছেলে মেয়ে ভিনদেশী ছেলেকে বিয়ে করবে? মনটি বিষন্ন হয়। স্ত্রী জিগ্যেস করে মন খারাপ বলিনা। স্ত্রী বলল মন খারাপ করে লাভ নেই। জন্ম মৃত্যু বিয়ে এবং রোগ কার কখন কোথায় হবে বলা মশকিল। আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। স্ত্রীর কথা মেনে নিলাম। মন খারাপ করে লাভ নেই। প্রমি বড় হয়েছে। সে তার পছন্দের ছেলেকে বিয়ে করবে এটাই স্বাভাবিক।
হিথ্রো থেকে এয়ার ফ্রান্স ধরে প্যরিস-হয়ে কাসাব্লাংকা। গত শতাব্দীর সবচাইতে রোমান্টিক ছবি ছিল কাসাব্লাংকা। আমার মনে পড়ে কাসাব্লাংকা ছবির কথা। সিনেমার নায়ক রিক ব্লেইনের সাথে দেখা হয়েছিল এলিসা লিন্ডের। তাদের আগেই পরিচয় ছিল। এলিসা রিকি চন্ডিদাস -রজকিনী- লাইলী মজনুর প্রেমের গল্প আমরা কমবেশী সবাই জানি। চন্ডিদাস আর রজকিনীর প্রেমের জন্য তাদেরকে বারোটি বছর অপেক্ষা করতে হয়েছে। তারপরও পরিবার তাদের প্রেমকে মেনে নেয়নি। এখনকার মা বাবারা অনেক ভালো,ছেলে মেয়ের পছন্দকে মেনে নেন -মেনে নিতেই হয়। লন্ডনের বাংলাদেশী অনেক ছেলে মেয়ে ভিনদেশী ছেলে মেয়েদেরকে বিয়ে করছে। অবশ্য সমাজ এখনো পিছন দিকে কথা বলে। আমি মনে করি পিছনে কথা বলার কোনো যুক্তিকতা নেই। যে যেখানে ভালো পায় তার সেখানেই বিয়ে করা উচিৎ।
আমি জানিনা আমার কন্যাতুল্য প্রমির বর জাকারিয়ার সাথে কিভাবে পরিচয় হয়েছিল? কাসাব্লাংকা ছবির নায়ক নায়িকাদের মতই? কে জানে আমি জিগ্যেস করিনি। বিয়ের আগের দিন কাসাব্লাংকার মে-ফেয়ারের বাড়ীতে যখন প্রমির সাথে আমার দেখা হয় প্রমি আবেগ ধরে রাখতে পারেনি। মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়ে। প্রমি ভাবেনি আমি তার বিয়েতে যাব। প্রমির মামা নিজাম উদ্দিন ও ফুফা আনোয়ার সাহেব বিয়ে পড়ালেন। পরের দিন মরোক্কার এবং বাঙ্গালী ইসলামিক ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতেই বিয়ে হলো। প্রমির চোখো মুখে রঙীন স্বপ্ন। মেহদী পড়েছে প্রমি। ভালোই লাগছে প্রমিকে।
খাওয়া দাওয়া হলো সাথে নাচ গান সবাই আনন্দ ফুর্তি করেছেন। ফটো তুলেছেন। লন্ডন থেকে প্রমির বিয়েতে যোগ দিয়েছেন লেখক ও আওয়ামীলীগ নেত্রী নাজরাতুন নাইম, মিডিয়া ব্যক্তিত্ব সুজি চৌধুরী, টাওয়ারহ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর জেনেথ রহমান আমার স্ত্রী ডাক্তার আনোয়ারা আলী সমাজ সেবী ফাতিমা আমেরিকার ক্যালফোনিয়া থেকে যোগ দিয়েছিলেন প্রমির ফুফু সালমা আক্তার সালমার স্বামী আনোয়ার ভাই সহ অনেকেই। প্রমিকে তার বরের গাড়ীতে তুলে দিলেন প্রমির বাবা আমি সহ সব আত্মীয় স্বজন। সবাই আর্শীবাদ করলেন প্রমীর দাম্পত্য জীবন যেন সুখের হয়। প্রমী সুখী হবে এটি আমার বিশ্বাস। কারন প্রমি ভালো এবং সহজ সরল একটি মেয়ে। পেশায় সে শিক্ষক। পৃথিবীতে যে দুএকটি সম্মানীত পেশা রয়েছে তার মধ্যে শিক্ষকতা পেশা অন্যতম। আমি প্রমি এবং জাকারিয়ার উজ্জল ভবিষ্যত কামনা করি।
রেজা আহমদ ফয়সল চৌধুরী
কাসাব্লাংকা মরোক্কা।